বেণীমাধব সরকার
তালের সাথে তাল মিলিয়ে
নাচতে পার যদি
সুখের পাখি তোমার খাঁচায়
থাকবে নিরবধি।
লেজুড় ধরে কায়দা করে
হাঁটতে যদি পার
দেখবে তোমার পকেট ভরে
আসবে টাকা আরো।
চামচাগিরি কর্মে তোমার
শক্ত হলে হাত
ডিগবাজিতে সবকিছুতে
করবে বাজিমাত!
বিবেক শুধু চক্ষু বুজে
চুলায় দেবে ঠেসে
ভাগ্যাকাশে নাচবে দেখো
বৃহস্পতি এসে।
