আদালতের নির্দেশ মত তারেককে গ্রেফতার করা হবে

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:০৭
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। তা না হলে তারেক রহমানকে গ্রেফতার করে আইনে সোপর্দ করা হবে। তিনি বলেন, অসুস্থতার কথা বলে তারেক রহমান বিদেশে গিয়েছিলেন। এখন তিনি সুস্থ। বিদেশের মাটিতে রাজনৈতিক সভা-সমাবেশ করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারসহ তিনি বাংলাদেশ বিরোধী তত্পরতা চালাচ্ছেন। গতকাল রবিবার পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগে সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।