প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১২
গত ১ জুন ইত্তেফাকের প্রথম পাতায় প্রকাশিত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নৌপথ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব মো.সিদ্দিকুর রহমান। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সঠিক ও তথ্যভিত্তিক নয়। কোন লঞ্চমালিকই চান না তার লঞ্চ ডুবে যাক, প্রাণহানি ঘটুক। রাতে মাল ও বালুবাহী বলগেট ও জাহাজ চলাচল করায় নৌপথে দুর্ঘটনা বাড়ছে। গত ২৩ বছরে ৩৩টি লঞ্চ দুর্ঘটনায় ২৪৪৫ জনের প্রাণহানি ঘটেছে। অন্যান্য সময়ের তুলনায় লঞ্চ দুর্ঘটনা কমেছে বলে তিনি দাবি করেন। প্রতিবেদকের বক্তব্য প্রকাশিত সংবাদটি একটি অনুসন্ধানী রিপোর্ট। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এখানে রিপোর্টারের ব্যক্তিগত কোন অভিমত নেই।