ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু শুক্রবার

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৫০
অবশেষে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে। শুক্রবার থেকে তিনটি ভেন্যুতে একযোগে খেলা শুরু হবে। প্রথম দিন চারটি খেলা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় প্রথম দিনে খেলবে সাতক্ষীরা ও নড়াইল। একই জেলার দ্বিতীয় ভেন্যুতে খুলনা খেলবে মেহেরপুর জেলা দলের বিপক্ষে। মৌলভীবাজারে সিলেট লড়বে সুনামগঞ্জ জেলা দলের বিরুদ্ধে। নোয়াখালী ভেন্যুতে চট্টগ্রাম ও বান্দরবান মুখোমুখি হবে। ১৯টি জেলা দল খেলবে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ। প্রতিটি ভেন্যু চ্যাম্পিয়ন দল যাবে দ্বিতীয় রাউন্ডে।