হকির নির্বাচন ২৭ জুন

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:৫৯
হকি ফেডারেশনের নির্বাচন আগামী ২৭ জনু বৃহস্পতিবার। নির্বাচন কমিশন রবিবার তফসিল ঘোষণা করেছেন। আর তাতে খেলোয়াড় দলবদলের চার দিন আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২-৪ জুলাই দলবদল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ফেডারেশন। হকি ফেডারেশনের নির্বাচনের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদের তফসিলে বলা হয়েছে। আপত্তি গ্রহণ ৫ ও ৬ জুন। আপত্তির উপর শুনানি ৯ ও ১০ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ জুন। মনোনয়নপত্র বিতরণ ১৩ জুন। দাখিল ১৬ জুন। বাছাই ১৭ জুন। প্রত্যাহার ১৯ জুন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ জুন এবং ২৭ জুন সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ হবে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচ তলায়।