তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হচ্ছে আজ। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় মাতুয়াইল উদয়ন সংসদ এবং নতুন দল নাসরিন স্পোর্টস একাডেমী মুখোমুখি হবে।
২০টি দল খেলবে এবারের লিগে। দুই গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ পর্যায়ের খেলা শেষে শীর্ষ পাঁচটি করে দল সুপার লিগে উঠবে। সেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে ১০টি দল। খেলা হবে লিগ পদ্ধতিতে।
তিনটি দল দ্বিতীয় বিভাগে উঠবে। নেমে যাবে দুইটি দল।
