বিড়ির কর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:২৫
আসন্ন বাজেটে বিড়ির উপর হতে কর প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার সকালে বাজেটে বিড়ির উপর হতে কর প্রত্যাহারের দাবিতে বিড়ি শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল শেষে কালেক্টরেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সভাপতি আলতাফ হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, কমরেড ইসমাইল হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।