বিস্ফোরক মামলায় রিজভীর জামিন

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:৫৩
বিস্ফোরক আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার তার জামিন মঞ্জুর করেন। গত ১২ মার্চ পল্টন থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। রিজভীর পক্ষে শুনানি করেন এডভোকেট জয়নুল আবেদীন ও এডভোকেট সগীর হোসেন লিয়ন। এ মামলায় জামিন পাওয়ায় রিজভীর কারা মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।