চট্টগ্রাম মেডিক্যালে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট গতকাল সোমবার প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্নি চিকিত্সকরা। বেলা তিনটা থেকে তারা কাজে যোগদান করেন। ইন্টার্নি চিকিত্সক ও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমনের উপর হামলার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু করে ইন্টার্নি চিকিত্সকরা। গতকাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আসামিদের গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষাপটে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
