আকন্দ গাছ দেখেছ কেউ? থাকে পথের ধারে
ক’জন জানে এর পাতাতে ব্যথার অসুখ সারে?
কেউ দেখে না তাকে
বর্ষা এলেই আকন্দ ফুল হাত বাড়িয়ে ডাকে।
দেখতে পেলে দু’হাত নাড়ে
পথচারীর দৃষ্টি কাড়ে
থোকা থোকা বেগুনী ফুল, একটুখানি সাদা
চারপাশে তার ঝোপঝাড় আর গায়ে ধূলো কাদা।
তাকাও যদি ডাইনে বাঁয়ে এমন শিশু আছে
তোমার ধারে কাছে
সুপ্ত অনেক প্রতিভা তার কিন্তু বিকাশ নেই
কাজ করে সে এদিক-সেদিক ডাকছে যখন যেই।
গরীব শিশুর গুণের খবর কে আর বলো জানে?
অনাদরের ফুল কত আজ যাচ্ছে ভেসে বানে।
