সবাই মিলে

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৮:৩২
আদম আলীর আমবাগানে দুষ্টু ছেলের দল দিন দুপুরে করলো চুরি বাঁধলো কোলাহল। ডাকলো সালিশ আসলো মোড়ল ক্ষিপ্ত আদম আলী হতেই হবে কঠিন বিচার সাক্ষী আছে মালি। কিন্তু বিধিবাম- হয় না কারো তেমন সাজা করছে চুরি আম! বিচার শেষে বললো হেসে আদম আলীর ভাই ‘আমের ঝোলা আমার কাছে সবাই মিলে খাই’।