শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় যৌতুক ও বন মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমীর হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তারা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের যৌতুক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আব্বাস ফরাজী এবং একই গ্রামের বন মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আ. লতিফ তালুকদার। শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
