সাভারে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী অনুদানের চেক গ্রহণ করবেন আজ

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাভারে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল রাতে ইত্তেফাককে এ তথ্য জানান। আগ্রহী সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিদের যথাসময়ে অনুষ্ঠানে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।