সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে :জামায়াত

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:২৭
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। বাক-স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়া ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার সংবিধানকে পদদলিত করেছে। সরকারের ৫৪ মাসের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক সমাজ। গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানায়। সাংবাদিক নির্যাতন ও দেশব্যাপী গণগ্রেফতার এবং গণনির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে আরো বলেন, এ সরকারের শাসনামলে ১৭ জন সাংবাদিক নিহত হয়েছে, পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অন্তত: ৯ শতাধিক সাংবাদিক। বিবৃতিতে তিনি সাংবাদিকদের উপর জুলুম, নিপীড়ন বন্ধ, বন্ধ ঘোষিত সংবাদপত্র ও টিভি চ্যানেলসমূহ চালু এবং আটক বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।