চীনের উদ্দেশে ড. মোশাররফের ঢাকা ত্যাগ

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩১
বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এ আজ বুধবার থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য চাইনিজ পিপলস এসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ আয়োজিত ৪ দিনব্যাপী তৃতীয় চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ফেরামের সম্মেলনে যোগ দেবেন। ড. মোশাররফ এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। -প্রেস বিজ্ঞপ্তি