চাকরির খবর

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:৩৭
কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন চাকরির শিরোনাম :অভ্যন্তরীন নিরীক্ষক খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর ডিগ্রি/চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স সম্পন্ন। অভিজ্ঞতা :কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। হিসাব রক্ষণ সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীদের গ্রামে থেকে এবং সাইকেল/মোটর সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। শিক্ষানবীশকাল শেষে সংস্থার নিয়মানুযায়ী সন্তোষজনক ফলাফলের ওপর ভিত্তিতে চাকুরি নিয়মিতকরণসহ স্কেল, গ্রেড, পিএপ, গ্রাচুইটিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বেতনসীমা :১৪,০০০/- টাকা। কর্মস্থল :দিনাজপুর উত্স :দৈনিক করতোয়া (সোমবার, ২৭ মে, ২০১৩) আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীকে এক কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা/দক্ষতার সনদপত্র, নিজস্ব মোবইল ফোন নম্বর ও ইমেইল ঠিকানা উল্লেখ সহকারে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করতে হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনের শেষ তারিখ :রবিবার, ৯ জুন, ২০১৩। কোম্পানির তথ্য :কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সিডিএ, দিনাজপুর। ঠিকানা :উপশহর, ব্লক#১, বাড়ী#৫১, দিনাজপুর ৫২০০। Email: [email protected] স্পার্ক ট্রেড অ্যান্ড কমার্স চাকরির শিরোনাম :হিসাব সহকারী খালি পদের সংখ্যা :২ শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি। অভিজ্ঞতা :কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতনসীমা :৮,০০০+ বোনাস কর্মস্থল :ঢাকা। ঢাকা উত্স :দৈনিক ইত্তেফাক (বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩) আবেদনের নিয়ম :স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি, ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্রে পূর্ণ ঠিকানাসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ :রবিবার, ১৬ জুন, ২০১৩। কোম্পানির তথ্য :স্পার্ক ট্রেড অ্যান্ড কমার্স (প্রা.) লি. ঠিকানা :বাড়ি-১৬ (৪র্থ তলা), রোড-১১, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ঘর বাড়ি লিমিটেড চাকরির শিরোনাম :হিসাব কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা :এমবিএ (একাউন্টিং বা ফিন্যান্স) অভিজ্ঞতা :রিয়েল এস্টেটে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কর্মস্থল : ঢাকা। উত্স :দৈনিক নয়া দিগন্ত (মঙ্গলবার, ৪ জুন, ২০১৩) আবেদনের নিয়ম :অধুমপায়ী উপযুক্ত প্রার্থীদের নিকট হতে চেয়ারম্যান বরাবর প্রতিষ্ঠানের ঠিকানায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ :সোমবার, ১০ জুন, ২০১৩। কোম্পানির তথ্য :ঘর বাড়ি লিমিটেড ঠিকানা :৩২ পুরানা পল্টন, সুলতান আহম্মেদ প্লাজা (৫ম তলা), স্যুইট- ৬০৫, ঢাকা-১০০০। কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় চাকরির শিরোনাম :কম্পিউটার ডেমোনেস্ট্রেটর :খালি পদ ১ শিক্ষাগত যোগ্যতা :কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞান/বাণিজ্য বিষয়ে স্নাতক। অন্যান্য যোগ্যতা :স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের জিপিএ গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত। কর্মস্থল :টাঙ্গাইল উত্স :দৈনিক সমকাল (রবিবার, ২ জুন, ২০১৩) আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদেরকে প্রধান শিক্ষকের অনুকূলে ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে নিজ হাতে লেখা আবেদনপত্র প্রধান শিক্ষক বরাবরে পৌঁছাতে হবে। আবেদনের শেষ তারিখ :বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩। কোম্পানির তথ্য :কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল ঠিকানা :কদমতলী, ঘাটাইল, টাঙ্গাইল।