নরসিংদী পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি, একটি কাটা রাইফেল, অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্ত্রাসী তাজুল ইসলাম, বিল্লাল হোসেন, আক্তার হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করে। গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) একেএম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মো: ফারুক, সদর থানার ওসি এম আসাদুজ্জামান, রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম, মনোহরদী থানার ওসি আব্দুর রশীদ মন্ডল উপস্থিত ছিলেন।
