চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:২৭
কুমিল্ল¬ার চৌদ্দগ্রামে গত মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে একই বাড়ির ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে ; বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের মজুমদার বাড়ির ইকবাল হোসেনের ছেলে আছিম আহমেদ ও মাহবুবুল হকের ছেলে সায়মন। স্থানীয়রা জানায়, খেলার ছলে দুই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের লাশ ভেসে উঠে।