সন্ত্রাস দমনের আবেদন

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩৮
বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপোর কামরাবাদ এলাকাবাসী সন্ত্রাসী-মাস্তানদের অত্যাচারে অতিষ্ঠ। ১৫-২০ জনের একটি গ্রুপ কামরাবাদসহ আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, বখাটেপনা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে চলেছে। কেউ এ ব্যাপারে প্রতিবাদ জানালে তার ওপর চলে অত্যাচার-নির্যাতন। এই সন্ত্রাস দমনের জন্য আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. ইদ্রিস, কামরাবাদ, আতুরার ডিপো, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ৪২১১