শেরেবাংলা স্বর্ণ পদক পেলেন ব্যবসায়ী ইউনুস

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৫
ফেয়ার এ্যান্ড এ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি লিঃ-এর এমডি মোহাম্মাদ ইউনুস শেরেবাংলা এ.কে ফজলুল হক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। টেলিকমিউনিকেশন অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এ সম্মাননা প্রদান করে। শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোহাম্মাদ ইউনুসের হাতে এ পদক তুলে দেন। -প্রেস বিজ্ঞপ্তি