সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন হিরনকে সমর্থন দিয়েছে। তবে ২১ দফা শর্ত জুড়ে দেয়া হয়েছে ঐ সমর্থনে। গতকাল বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সমর্থন দেয়া হয়। জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সভাপতি মহাসিন উল ইসলাম হাবুল এক লিখিত বক্তব্যে এ সমর্থন ও ২১ দফা শর্তের কথা তুলে ধরেন।
