তথ্য বিচিত্রা

পানি

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:৩১
 বাতাসের চাইতে পানির নিচে শব্দের গতি ৫ গুণ বেশি।  অভ্যন্তরীন পানি ব্যবহারের শতকরা ৩৫ শতাংশই ব্যবহূত হয় টয়লেটে।  আইসবার্গের বা ডুবো বরফের পাহাড়ের শতকরা ৯০ ভাগই থাকে পানির নিচে।  যেকোনো স্পঞ্জ গরম পানির চাইতে অধিক পরিমাণে ঠান্ডা পানি ধারণ করতে পারে।  পানি যখন বরফে পরিণত হয় তখন তা শতকরা ৯ ভাগ পর্যন্ত প্রসারিত হতে পারে।  জিরাফ এবং ইঁদুর উটের চাইতে বেশি সময় পানি ছাড়া বাঁচতে পারে।  আমাদের শরীর এক শতাংশ পানি হারালেই আমরা তৃষ্ণার্ত অনুভব করি।  নায়াগ্রা জলপ্রপাতের পানি দিয়ে প্রতি সেকেন্ডে চার হাজার বাথটাব পানিপূর্ণ করা যাবে।  শসার মধ্যে ৯৬ শতাংশই হলো পানি।