খানাকুনিয়ারীতে মাদক ব্যবসায় রমরমা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২১:০৯
পিরোজপুর জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত বলেশ্বর নদী সংলগ্ন খানাকুনিয়ারী গ্রাম। সন্ধ্যার পরে গ্রামের বিভিন্ন স্পটে চলে মাদকসেবন। অভিযোগ উঠেছে গ্রামের রাস্তা সংলগ্ন কয়েকটি দোকানেও এ কার্যক্রম চলছে। কালিখোলার পরিত্যক্ত মন্দিরে সন্ধ্যার পরে চলছে মাদকের নিয়মিত আড্ডা। গ্রামের বিভিন্ন ঝোপঝাড়ে মাদকের আড্ডা বসে। স্থানীয় প্রশাসন বিষয়টি অবহিত থাকলেও প্রতিরোধের ব্যাপারে কোনো উদ্যোগ নেই। কিছুদিন আগে একটি ছেলে অতিরিক্ত মাদকসেবনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তরুণ বয়সীরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি। শাহিন আল মামুন, মনির হোসেন রিজভী, আবদুল আউয়াল মিন্টু গ্রাম:খানাকুনিয়ারী, ডাকঘর: কদমতলা, জেলা : পিরোজপুর