গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এসেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর সাংবাদিক লাউঞ্জে কোন রাষ্ট্রপতির আসার ঘটনা এটাই ছিল প্রথম। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার দিন প্রথা অনুযায়ী সংসদ ভবনে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি। আর সে ধারাবাহিকতায় তিনি এসেছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতা শুরু করার প্রায় ২০ মিনিট পর রাষ্ট্রপতি সরাসরি প্রবেশ করেন সংসদ ভবনের ছয়তলায় অবস্থিত সাংবাদিক লাউঞ্জে। তিনি কিছুক্ষণ উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। প্রসঙ্গত দুই দফায় স্পিকার হিসাবে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তিনি।
