অ্যাভিয়েশন সেক্টরে রয়েছে উন্নত ক্যারিয়ার গড়ার অবারিত সুযোগ। আকর্ষণীয় বেতন ও উচ্চ সামাজিক মর্যাদার নিশ্চয়তা দেয় এ পেশাটি। আর এ পেশার ব্যাপ্তি দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বিস্তৃত। ভারতের বিমান মন্ত্রীর ভাষ্যমতে, শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই আগামী ৫ বছরে প্রায় ২ লক্ষাধিক অ্যাভিয়েশন এক্সপার্টের প্রয়োজন হবে। তাই ভারত জাতীয়ভাবে অঙ্গীকার করেছে যে, উল্লিখিত চাহিদার একটি বড় অংশ শুধুমাত্র তারাই পূরণ করবে। তা ছাড়া মধ্যপ্রাচ্যেও রয়েছে এভিয়েশন এক্সপার্টদের ব্যাপক চাহিদা। এভিয়েশন পেশা কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নয়। শুধুমাত্র পেশাগত যোগ্যতা ও দক্ষতার উপর নির্ভর করে বিশ্বের যেকোনো দেশে চাকরি পাওয়া সম্ভব। আর এ বাস্তবতায় অনুপ্রাণিত হয়ে অ্যাভিয়েশন সেক্টর নিয়ে কাজ শুরু করে অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)। প্রতিষ্ঠানটি গুণগত মানে বিশ্বাসী, আর তাই গুণগত মানের ব্যাপারে কোনো প্রকার আপস করে না। আন্তর্জাতিক অ্যাভিয়েশন অঙ্গনে শ্রেষ্ঠত্বের পরীক্ষায় টিকে থাকার উপযোগী করে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অত্যন্ত যত্নের সাথে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে এসিবি। অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ লন্ডনের স্বনামধন্য শিক্ষা বোর্ড এডেক্সেল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে এডেক্সেলের অধীনে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ২টি কোর্স পরিচালনা করছে। দেড় বছর মেয়াদি কোর্স ২টি হলো—ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এসব বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন :০১৯৮৩৫৮৪২৩৯, ৮৯৯১২৪০। একজন শিক্ষার্থী এনডি ও এইচএনডি শেষ করে এসিবিতে দুই বছর মেয়াদি বিএসসি ইন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করতে পারেন সুইজারল্যান্ডের রকফিন্ড ইউনিভার্সিটিতে এবং ২ বছর মেয়াদি বিএসি ইন এয়ারক্রাফট ম্যানুফেকচারিং গ্র্যাজুয়েশন করতে পারেন চীনের সেনইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে। উল্লেখ্য, সেনইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটি সরাসরি এসিবির একাডেমিক পার্টনার। এসিবির বিভিন্ন কোর্সে ভর্তি হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা ‘এ’ লেভেলে ৩.৫ থাকতে
হবে। অতএব যারা আকাশ ছোঁয়ার এই ক্যারিয়ার গড়তে চান তাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে পড়াশোনা শুরু করার মধ্য দিয়ে।
