গ্রাফিক্স ডিজাইনে সার্টিফিকেট কোর্স

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:১৭
বর্তমান এই প্রতিযোগিতার যুগে সবাই কমবেশি ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আর এই প্রতিযোগিতার মাঝে টিকে থাকতে হলে আমাদের সবার থেকে আলাদা কিছু চিন্তা করা উচিত, যা আমাদের সুন্দর মনোনশীল ও চিন্তাশীল ভাবনাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। আর এই ভাবনাকে সামনে রেখেই ১৯৯৮ সালে স্থপতি আলমগীর জলিল ইন্সপিরেশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি বিগত ১৫ বছর যাবত অত্যন্ত সাফল্যের সাথে ডিজাইন নিয়ে পড়াশোনা করিয়ে যাচ্ছে। এখানে ফ্যাশন ডিজাইন, ইন্টরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করানো হয়। এ ছাড়া ইন্সপিরেশনে রয়েছে মালয়েশিয়ার লিমককউং ইউনিভার্সিটিসহ সরকারি- বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ট্রান্সফারে ভর্তির সুযোগ। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পাসকৃতরা ভর্তি হতে পারবে এখানে। সেই ক্ষেত্রে এসএসসি বা ‘ও’ লেভেল পাসকৃতরা ৪ বছরে এবং এইচএসসি বা ‘এ’ লেভেল পাসকৃতরা ৩ বছরে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারবে। এ নিয়ে আরও জানতে যোগাযোগ :ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এ এ এ টাওয়ার, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, প্রগতি সরণী, ঢাকা-১২১২। ফোন :০১৭১১০০৫৯৯৯, ৮৮৩৪৩৫৩। আমাদের দেশে একমাত্র ইন্সপিরেশনে রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত লিমককউং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স-এর অধীনে পড়াশোনা করার সুযোগ। পড়াশোনা হবে ইন্সপিরিশনে আর সার্টিফিকেট দিবে মালয়েশিয়ার লিমককউং বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স। ইন্সপিরেশনে রয়েছে ৩ বছর মেয়াদি বিএসসি ইন ইন্টেরিয়র আর্কিটেকচার (ব্যাচেলর ডিগ্রি) এবং ১ বছর ও ৬ মাস মেয়াদি ইন্টেরিয়র ডিজাইনে সার্টিফিকেট কোর্স। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র অধীনে ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইন ও গ্রফিক্স ডিজাইনে সার্টিফিকেট কোর্সও রয়েছে। এই কোর্স সম্পন্ন হলে সাটির্ফিকেট প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ইন্সপিরেশন বাংলাদেশে এই প্রথম ডিজাইন ইন ইউর ওন অ্যাপার্টমেন্ট এবং ফার্নিচার ডিটেল অ্যান্ড ডিজাইন নামে দুটি কোর্স চালু করেছে। দুই মাস মেয়াদি এই কোর্স দুটি বর্তমানে পরিচালিত হচ্ছে।