সময়ের সাথে তাল মিলিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় তারই বিরল দৃষ্টান্ত স্থাপন করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ। তিনি উদ্যোগ নিলেন ক্যামব্রিয়ানকে ডিজিটাল ক্যাম্পাসে রূপ দেওয়ার বিষয়ে এবং সর্বোচ্চ দুই বছরের ব্যবধানে তিনি তা করেও দেখালেন! নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কাজটি প্রাথমিক স্তর থেকেই শুরু করাসহ ক্যামব্রিয়ানকে অত্যাধুনিক, যুগোপযোগী এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে তাদের একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের দেওয়া হলো একটি করে ল্যাপটপ। এরপর ২০১২ সাল থেকে ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ক্রমান্বয়ে দেওয়া শুরু হলো ই-প্যাড, যা এখনও অব্যাহত রয়েছে এবং প্রস্তুতি চলছে এ বছরের মধ্যেই ক্যামব্রিয়ানের সকল শিক্ষার্থীদের হাতে একটি করে ই-প্যাড অথবা ল্যাপটপ পৌঁছে দেওয়ার।
শুধু ল্যাপটপ দিয়েই শেষ নয়, ডিজিটাল ক্যামব্রিয়ানের নব্য এ জগতে শিক্ষার্থীরা যাতে সহজ-সাবলীলভাবে বিচরণ করতে পারে, সে জন্য প্রথমেই তৈরি করা হয়েছে ডিজিটাল ক্যামব্রিয়ান নামক একটি সফটওয়্যার। যে সফটওয়্যারে থাকছে নিম্ন থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বোর্ড বইয়ের ডিজিটাল ভার্সন—ডিভিডি তথা সফট্ কপি, আছে ৪টি সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত তথ্য ও করণীয়সহ ৩ রকমের ডিকশনারি, ইন্টারনেট ইংলিশ টকার এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অধ্যয়নের জন্য মূল পাঠ্যের বাইরে ব্যবহারিক শিক্ষাসহ সকল বিষয়ের সহায়ক বই, নোট, লেকচার শিট, লেকচার প্ল¬্যান ইত্যাদি।
একই সাথে আছে সকল বইয়ের স্বতন্ত্র ইনডেক্স, যেখানে ক্লিক করে এক সেকেন্ডেই একজন শিক্ষার্থী চলে যেতে পারবে যেকোনো বিষয়ের যেকোনো চ্যাপ্টারে। বইয়ের সাথে সংযুক্ত করে দেওয়া আছে মজার মজার সব ভিডিও ক্লিপস। শিক্ষাকে আনন্দময় করার জন্যই এ উদ্যোগ। এ ছাড়াও বইয়ের নিচের অংশে রয়েছে পৃষ্ঠা নাম্বার লেখার ব্যবস্থা। শিক্ষার্থীরা যে পৃষ্ঠায় যেতে চায় শুধু সেই পৃষ্ঠা নাম্বার লিখে দিলেই হলো, মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠবে সেই পৃষ্ঠাটি। শিক্ষার্থীরা জুম করে একটি পৃষ্ঠার যেকোনো অংশ বড় করে পড়তে পারবে তার চাহিদামতো। চোখের যেন সমস্যা না হয়, সেটা চিন্তা করে আধুনিকভাবে এই জুমিং ব্যবস্থা করা হয়েছে। ফলে এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে অনেক ছোট ডিভাইসেও। আর তাই অনেক যাচাই-বাছাইয়ের পর শিক্ষার্থীর হাতে যে ই-প্যাড বা ল্যাপটপ যাচ্ছে, তাতে থাকছে, সত্যিকারের আনন্দময় শিক্ষার এক পরিপূর্ণ পৃথিবী। পাশাপাশি ক্যামব্রিয়ানের সকল ক্যাম্পাস এখন সম্পূর্ণ ওয়াই-ফাই জোনভুক্ত। এ ছাড়া এদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছে স্মার্টবোর্ড ও প্রজেক্টরসহ সর্বাধুনিক সব শিক্ষা উপকরণ। ফলে ক্যামব্রিয়ান এখন পরিপূর্ণভাবেই একটি ডিজিটাল ক্যাম্পাস। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ :গুলশান সার্কেল-০২, ঢাকা অথবা ফোন : ০১৭২০৫৫৭১৮০ ও ৯৮৮১৩৫৫।
ক্যামব্রিয়ান নিউজ বিডি ডটকম ও ক্যামব্রিয়ান টিভি
সর্বশেষ ক্যামব্রিয়ান প্রতিষ্ঠা করেছে ক্যামব্রিয়ান নিউজ বিডি ডটকম ও শিক্ষামূলক ক্যামব্রিয়ান টিভি। যেখানে শিক্ষার্থীরা শিখবে আরও ভিন্নভাবে, দেখবে সিসিমপুরের আদলে আরও আপগ্রেড শিক্ষামূলক বিভিন্ন ডকুমেন্টারি, শিক্ষামূলক নাটক, কার্টুন, এমনকি সিনেমাও। একই সাথে থাকবে দেশের শীর্ষস্থানীয় ও সুপ্রিয় শিক্ষকদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিভিন্ন লেকচার, পর্যালোচনাসহ নানা কিছু। বিগ বাজেটের এসব মাধ্যম করা হচ্ছে শিক্ষাদানের লক্ষ্যে, যে শিক্ষা হবে একুশ শতকের সর্বোন্নত ডিজিটাল তথা নান্দনিক শিক্ষা।
