বন্ধুত্ব নিয়ে তরুণরাই বেশি চিন্তিত থাকে। বিশেষ করে প্রিয় বন্ধুটির জন্য ভাবনা হয় সবচেয়ে বেশি। তবে অনেকের মাঝে এই বন্ধুত্বের প্রতি সঠিক নিষ্ঠার অভাব দেখা যায়। যাই হোক বন্ধুকে নিয়ে নানা শঙ্কা থাকাটাই প্রমাণ করে বন্ধুত্বের গুরুত্বকে। চলুন এবার জেনে নেওয়া যাক আপনার প্রিয় বন্ধুটির সাথে সম্পর্কের রসায়ন কী অবস্থায় আছে।
১. আপনাদের সম্পর্কটা বেশ কয়েকদিনের, এখন মনে হয়—
ক. খুব ভুল করেছি প্রেমে পড়ে, এর থেকে একাই থাকা ভালো ছিল।
খ. মাঝে মাঝে সিঙ্গেল জীবনটা মিস করলেও প্রেম করতে ভালোই লাগে।
গ. যে কদিন একা ছিলাম, কী করে যে বেঁচেছিলাম!
২. সঙ্গীর সঙ্গে তিনদিন আগে ছোট একটা কারণে কথা কাটাকাটি হয়েছিল।
ক. তারপর থেকে কথা বলা বন্ধ। ও ক্ষমা না চাইলে আমিও কথা বলব না।
খ. তাতে কী? দুজনে আইসক্রিম খেয়ে মাথা ঠাণ্ডা করে ফেললাম।
গ. সারাদিন ঝগড়া করলেও রাতে ঘুমোনোর আগে ফোনে ঝামেলা খতম করেছি।
৩. আপনার সবচেয়ে কাছের বন্ধুর সাথে আপনার সঙ্গীর সম্পর্ক কেমন?
ক. একে-অপরকে চেনে, মাঝে মাঝে কথাও হয়, তবে গলায় গলায় নয়।
খ. দারুণ, আমরা তিনজন একসঙ্গেই সিনেমা দেখি রেস্তোরাঁয় যাই।
গ. কেউ কাউকে সহ্য করতে পারে না, এই নিয়ে আমার সঙ্গে ঝামেলা হয়।
৪. প্রথম প্রথম প্রেম করার সময় যে প্যাশনটা ছিল এখন সেটা—
ক. কোথায় মিলিয়ে গেছে, এখন একটা নতুন প্রেম করতে ইচ্ছে করে।
খ. কমে গিয়েছে, কিন্তু ভরসা ভালোবাসাটা বেড়েছে বই কমেনি।
গ. যেন আরও বেড়ে গিয়েছে এবং দিন দিন বেড়েই চলেছে।
৫. সম্পর্কে সঙ্গীকে প্রতারণা করার ব্যাপারে আপনার মতামত—
ক. এসব কথা কখনও আমার মাথায় আসে না। প্রতারণা মানে অপরাধ।
খ. প্রতারণা করার কথা কখনও মাথায় এলেও সেটা শুধুই ফ্যান্টাসি।
গ. এটা একটা খুব সাধারণ ব্যাপার, সম্পর্ক মানে তো জেলখানা নয়।
৬. মাঝে মাঝে আপনাদের ভবিষ্যত্ নিয়ে কথা হলে—
ক. কিছু বিষয়ে মত না মিললেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একমত।
খ. মতের মিল না হলেও আমরা চেষ্টা করি একটা কম্প্রোমাইজে আসার।
গ. অত চাপ কে নেবে? সম্পর্কে ভবিষ্যত আছে কি না তার-ই ঠিক নেই।
ফলাফল
৫-১০ :এগোচ্ছে ভালোভাবেই। আজ না হোক কাল, ব্রেকআপ নিশ্চিত। কারণ আপনারা দুজনেই এই সম্পর্কে অখুশি।
১০-১৫ :আপনাদের সম্পর্কটা একটা বেশ শক্ত জায়গায় দাঁড়িয়ে। এইভাবেই চালিয়ে যান, অল দ্য বেস্ট।
১৫-২০ :আপনাদের সম্পর্ক এতই আইডিয়াল যে সন্দেহ হয়, পুরো প্রেমটাই সাজানো নয় তো !
আপনার স্কোর
ক খ গ
১. ১ ২ ৩
২. ১ ৩ ২
৩. ২ ৩ ১
৪. ৩ ২ ১
৫. ১ ২ ৩
৬. ৩ ২ ১
