ফ্যাশন ডিজাইনার হতে চাইলে

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২০
বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখী শিক্ষা। শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কর্মমুখী ও সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনা করে স্বাবলম্বী হচ্ছেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন। এ ছাড়াও রয়েছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এসব বিষয়ে কোর্স করে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। এ ছাড়াও এখানে রয়েছে ডিপ্লোমা কোর্স করার সুযোগ। এনআইডির সিইও ফ্যাশন ডিজাইনার মারুফ চৌধুরী বলেন, ‘এনআইডিতে ভর্তিতে রয়েছে বিশেষ চমক। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা। চাকরির সু-ব্যবস্থাসহ রয়েছে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি(এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অনার্স সার্টিফিকেট প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। এ বিষয়ে আরও জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় : এনআইডি ক্যাম্পাস-১, ৩৮/১, রোড-২, ধানমণ্ডি, (রাইফেলস্ স্কয়ারের বিপরীতে), ঢাকা। ফোন: ০১৯২১৬৬৮৯৯৯, ০২-৯৬১১৭৬৫, ০১৭৬২৩৭৫২৯৯। অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। চাহিদার তুলনায় টেক্সটাইল বা গার্মেন্টস শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। তাই ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউস, বুটিক হাউস, ফ্যাশন হাউস ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিগ্রি নেওয়া প্রার্থীদের চাহিদা এতটাই বেশি যে পাস করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরি পাওয়া যায়। অন্যদিকে আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। অফিস কিংবা বাসার অন্দরসজ্জার ব্যাপারে সবারই আগ্রহ দিন দিন বাড়ছে। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় সারা বিশ্বেই অনেক অনেকগুণ বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। এনআইডির সব শিক্ষকই দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনার জন্য এখানে রয়েছে উন্নত ও মনোরম পরিবেশ। ভর্তির জন্য রয়েছে শিক্ষার্থীদের বিশেষ কোটা। দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী এসব বিষয়ের উপর ভিত্তি করে এসব কোটা নির্ধারণ করা হয়ে থাকে। এ ছাড়া এনআইডিতে অনার্স কোর্সে ভর্তি হলেই শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছে সুইং মেশিন ও ডামি।