স্পোর্টস ডেস্ক
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। যদিও, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ানদের কেউ কেউ অ্যাশেজকেও এগিয়ে রাখেন। যদিও, তাদের দলে নেই ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তিনি এগিয়ে রাখছেন বিশ্বকাপকেই।
তিনি বলেন, ‘অ্যাশেজের চেয়ে বিশ্বকাপ জয়ের আনন্দটা বেশি। ‘আমি বিশ্বকাপ জিততে চাই। দীর্ঘদিন হয়ে গেল আমরা বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই তৈরি করতে পারছি না। এবার সেই সুযোগটি আছে। আমি মনে করি, এই দলটি তৈরি হতে শেষ কয়েক বছরে কঠোর পরিশ্রম হয়েছে। আমি বিশ্বাস করি আমরা বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছি। এবার অন্তত ট্রফিটি যেন ঘরে তুলতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সম্প্রতি দারুণ ফর্মে আছেন জনি বেয়ারস্টো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে করেছেন ৪৪৫ রান। এখন তিনি মুখিয়ে আছেন বিশ্বকাপ ও অ্যাশেজের দিকে। বললেন, ‘একটা দারুণ গ্রীষ্ম কাটিয়ে চলেছি আমি। প্রথমে বিশ্বকাপ, তারপর অ্যাশেজ। দুটোই জেতার স্বপ্ন দেখি। তবে এটাও ঠিক, বিশ্বকাপের পর পাঁচ-পাঁচটা টেস্ট খেলাসহ নয়। মানসিক এবং শারীরিক, দুটো দিক থেকেই কঠিন।
ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই ইংল্যান্ডে। এরপর সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এবার আবার বিশ্বকাপ ফিরছে তার আঁতুরঘরে। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ৩০ মে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
গেল বছর ইংল্যান্ডের ফুটবল দল রাশিয়াতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। এবার ক্রিকেট দিয়ে দেশকে আরো বড় সম্মান উপহার দিতে চান বেয়ারস্টো। বললেন, ‘আমাদের ফুটবল টিমের কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে কথা হচ্ছিল। বলছিল, সমর্থকদের পাশে থাকাটা কতটা শক্তি বাড়িয়ে দেয়। সাউথগেট দারুণ একজন মানুষ। যে ভাবে টিমকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গিয়েছিল, আমরা সবাই গর্বিত। এ বার ক্রিকেটেও সেই গর্বটা উপহার দিতে চাই সমর্থকদের।’
