উলিপুরে সৌহার্দ্যের মাঠ দিবস

আপডেট : ০৭ জুন ২০১৩, ১৮:২৫
কুড়িগ্রামের উলিপুরে ৪২ হাজার অতিদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তাহীনতা কমিয়ে আনতে এস.কে.এস সৌহার্দ্য কর্মসূচির উদ্যোগে ব্রী ধান-৫৫ এর প্রদর্শনী প্লটের উদ্বোধন উপলক্ষে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার পান্ডুল ইউনিয়নের পূর্ব আপুয়ার খাতা গ্রামে উন্নয়ন কমিটির সভাপতি সুবর্ণ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুল ইউপি চেয়ারম্যান আখতারুল করিম হারুন। অনুষ্ঠানে কর্মসূচির কৌশলপত্র উপস্থাপন করেন ফিল্ড ম্যানেজার শফিউল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ লতিফ, গোলজার হোসেন, এফ.এফ আখতারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।