নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর ব্র্যাক মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য প্রকল্পের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মেডিসিন ক্লাবের সহযোগিতায় সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. চন্দন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোহেল আহাম্মেদ, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিত্ সরকার, সিনিয়র জেলা ব্যবস্থাপক খালেদা খাতুন, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. জ্যোতি প্রকাশ চক্রবর্তী, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ কবীর, সিনিয়র উপজেলা ওয়াশ ব্যবস্থাপক জ্যোত্না আক্তার, কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের কর্মসূচি সংগঠক রহিমা আক্তার প্রমুখ।
