গত রবিবার মধুখালীতে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক উপজেলা সংবেদনশীল এক কর্মশালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস, এম, শফিক। অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমেন্দ্র নাথ বিশ্বাস, প্রকল্পের মনিটরিং অফিসার রাশেদুল হক মিল্টন, ট্রেনার অলিউল হাসনাত জনি, সুপারভাইজার এনামুল হক প্রমুখ।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউএনডিপি-এর কারিগরি সহায়তায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের আয়োজনে কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিব, সদস্য, সিবিএ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্রাম আদালতের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এখতিয়ার, বিচার বিচার্য বিষয়, সমনজারি, মামলার শুনানি, জেরা, সাক্ষ্য গ্রহণ, আপিল, রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
