কুমিল্লার দেবিদ্বারে জামায়াত-শিবিরের ২৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দিনা রোডের হিলফুল ফুযুল নামক একটি স্কুল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্যতম হচ্ছে—দেবিদ্বার উপজেলা আমির প্রফেসর আব্দুস সালাম, পৌর আমির মনিরুল আলম পাঠান, উপজেলা রুকন আবদুল আলীম জমাদ্দার, গোলাম মোস্তফা ও আবু ইউসুফ এবং সুরা সদস্য মাওলানা আবুল হাসান ও আবুল কাশেম প্রমুখ।
দেবিদ্বার থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, ‘নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।’
