মোহাম্মদপুরে সত্ মাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪২
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাড়িতে সত্ ছেলেদের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন মা সাহেরা খাতুন (৪০)। বৃহস্পতিবার মোহাম্মদপুর রায়ের বাজারের জসিম কমিশনারের বস্তিতে এ ঘটনা ঘটে। ওই বস্তিতে সাহেরা বেগম তার সন্তাদের নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় পুলিশ নিহত সাহেরার স্বামী মফিজ উদ্দিনের প্রথম স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করলেও তার ৫ ছেলে পলাতক রয়েছে। মফিজ তার প্রথম স্ত্রী আনোয়ায়া বেগম ও ছেলেদের নিয়ে রায়েরবাজার পুলপাড় এলাকায় থাকেন। নিহতের এক প্রতিবেশী জানান, আনোয়ারা বেগম সকালে সাহেরার বাসায় আসেন। এসময় দু’জনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তার ছেলে আলামিন, বাপ্পি, আরিফ, শরীফ, ইমন এসে ধারালো অস্ত্র দিয়ে সাহেরাকে কুপিয়ে জখম করে। তার চিত্কারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। সাহেরাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাহেরা খাতুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুক্তা ধর জানান, পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানতে পেরেছে, নিহতের সত্ ছেলেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।