তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান বলেছেন তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে নয়। গত শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সন্ত্রাস, ভাংচুরসহ মানুষের অধিকার খর্ব করে এমন সকল কাজের বিরুদ্ধে তারা, তবে গণতান্ত্রিক দাবি নিয়ে যারা এগিয়ে আসবে তাদের জন্য পথ খোলা থাকবে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবেশবাদী হওয়ার অর্থ সহিংস হওয়া নয়, ভাংচুর করা নয়। তুরস্কে বিক্ষোভকারী ও পুলিশের দাঙ্গায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে। শুক্রবার সকালে হাজার হাজার মানুষ এরদোয়ানের সমর্থনে পতাকা হাতে বিক্ষোভ করে। তাদের শ্লোগান ছিল এরদোয়ান আমরা তোমার জন্য মরতে পারি।
