বটিয়াঘাটায় বিশেষ অঙ্গ কর্তন করায় স্ত্রী আটক

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৭
স্বামীর একটি বিশেষ অঙ্গ কাটার ঘটনায় গতকাল শনিবার বটিয়াঘাটা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার তেতুলতলা গ্রামের রঞ্জু বেগম (২৩) ও স্বামী জামাল হোসেনের মধ্যে স্বামীর বহুগামীতা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গটি দ্বিখন্ডিত করে দেয়। যন্ত্রনাক্লিষ্ট জামালের চিত্কারে প্রতিবেশীরা এসে তাকে গল্লামারী রাইসা ক্লিনিকে নিয়ে যায়। থানার ওসি এনামুল হক ইত্তেফাককে বলেন, জামালের পিতা নজরুল ইসলামের মামলা প্রেক্ষিতে রঞ্জু বেগমকে গ্রেফতার করা হয়েছে। আটক রঞ্জু বেগম বলেন, চরিত্রহীন স্বামীকে শায়েস্তা করতেই সে একাজ করেছে।