আর্তমানবতার সেবায় অবদানের পুরস্কার পেলেন ভেলোরি

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৪৯
আর্তমানবতার সেবায় অনন্য অবদানের জন্য পুরস্কৃত হলেন পক্ষাঘাতগ্রস্ত মানুষের পুনর্বাসন কেন্দে র (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলোরি অ্যান টেলোর। পুরস্কার হিসাবে তাকে এক লাখ মার্কিন ডলার দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট। রোটারির ‘দ্য ওয়ান প্রোজেক্ট’ এই পুরস্কার ঘোষণা করে। পুরস্কারের স্পনসর ছিলেন রিচার্ড এলমেন। বাংলাদেশের রোটারিয়ান ও রোটারি ক্লাব উত্তরার সাবেক প্রেসিডেন্ট খন্দকার শহীদুল হাসান এক বিবৃতিতে বলেন, ভেলোরির এই পুরস্কার বাংলাদেশের জন্য গর্বের। এই পুরস্কার আর্তমানবতার সেবায় মানুষকে এগিয়ে আসতে সাহায্য করবে। পুরস্কার কমিটি জানায়, সমাজের অবহেলিত মানুষের জন্য ভেলোরির অবদান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষের জীবনকে তিনি ভিন্ন মাত্রা দিয়েছেন।