ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল শনিবার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার বিকালে ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স ফিলিপের শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে (৯১) দুই সপ্তাহের জন্য হাসপাতালে থাকতে হবে। তার শারীরিক অবস্থার তথ্য রানী এলিজাবেথকে (৮৭) নিয়মিতই জানানো হচ্ছে। আগামীকাল ফিলিপ ৯২ বছরে পা রাখবেন। গত দু্ই বছরে তিনি চারবারের মতো হাসপাতালে ভর্তি হলেন। প্যালেসের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, কারো সাহায্য ছাড়াই ফিলিপ হাসপাতালে হাঁটতে পারছেন।
