অনূর্ধ্ব ২০ কলেজ রাগবি

কবি নজরুল কলেজ চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:২৫

ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ৫-০ পয়েন্টে হাইমচর সরকারি মহাবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের অধিনায়ক সেরা খেলোয়াড় হন। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গতকাল মঙ্গলবার সকালে পল্টন ময়দানে ফাইনালটি অনুষ্ঠিত হয়। এবারের আসরে ১০টি কলেজ দল অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও ক্রীড়া জাতীয় পরিষদের পরিচালক মো: শাহ আলম সরদার, বিশেষ অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো: মাসুুদর রহমান শাহ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ।