কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ গণমাধ্যমে কৃষিবিষয়ক অনুষ্ঠানের ধারাবাহিকতায় সরেজমিন রিপোর্টিং ও অভিজ্ঞতার আলোকে এবার লিখেছেন নতুন বই ‘কৃষি ও উন্নয়নচিন্তা’। চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত ওই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে গতকাল তেজগাঁও ‘চ্যানেল আই’ ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ-পূর্ব এশিয়ার হেড অব কান্ট্রি অপারেশনস ড. পারভেজ ইমদাদ ও চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাইখ সিরাজ।
খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ যেভাবে কাজ করে চলেছেন তা সাধনার মতো। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
