সেনাবাহিনীর কেরাত ও আজান প্রতিযোগিতা

আপডেট : ১০ মে ২০১৯, ২২:১০

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল কেরাত ও আজান প্রতিযোগিতা-২০১৯ -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় সেনা মসজিতে অনুষ্ঠিত হয়। জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বগুড়া অঞ্চল দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং  ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড দল রানার আপ হবার গৌরব অর্জন করেন। ব্যক্তিগতভাবে কেরাত প্রতিযোগিতায় লজিস্টিকস এরিয়া দলের ল্যান্স কোর্পাঃ মো. রুহুল আমিন প্রথম স্থান এবং আজান প্রতিযোগিতায় কুমিল্লা দলের সার্জেন্ট মো. ওয়ালী উল্লাহ প্রথম স্থান অধিকার করেন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের কর্মরত সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাসহ সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর।