জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল গতকাল রবিবার প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nuadmission.info থেকে ফল জানতে পারছে পরীক্ষার্থীরা। গতকাল ২২টি বিষয়ের ফল প্রকাশ করা হয়। বিষয়গুলো হলো- বাংলা, আরবী, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরী সায়েন্স, নৃ-বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে অবশিষ্ট ৬টি বিষয়ের ফলাফল চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।
