বরিশাল অফিস
বরগুনার বেতাগী উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মানিককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ মুগদা এলাকার মান্দা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮। গ্রেফতারকৃত মানিক ঢাকায় তুরাগ পরিবহনের বাস চালাতেন।
শুক্রবার সকালে র্যাব-৮ বরিশালের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম।
তিনি বলেন, ২৭ এপ্রিল রাতে ভিকটিম (৩২) তার চাচাতো ভাই মানিক ও চাচা চান মিয়া শিকদারের সাথে মোটরসাইকেলযোগে গান গাওয়ার জন্য মহেশখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গতিরোধ করে মানিক ও আলমগীর ভিকটিমের চাচাতো ভাই মানিক ও চাচা চান মিয়া শিকদারকে বেধরক মারধর করে ভিকটিমকে জোড়পূর্বক মোটরসাইকেলে করে পুটিয়াখালী স্লুইস গেট সংলগ্ন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর পহেলা মে বেতাগী থানায় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।
