গত ৪ জুন বিভিন্ন পত্রিকায় মিলন সেনা সদস্য হওয়ায় ফেরত দেয়নি বিএসএফ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি সেনা সদরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। পত্র-পত্রিকায় উল্লিখিত নাম-পরিচয়যুক্ত ঐ সদস্য ৬ জানুয়ারি ২০০৭ তারিখ হতে সেনাবাহিনীতে কর্মরত ছিল। পরে সেনা-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকায় তাকে ২৫ মার্চ ২০০৯ সেনাবাহিনীর জনবল হতে বাদ দেয়া হয়। সেনাবাহিনীর রেকর্ড অনুযায়ী উক্ত ব্যক্তির সাথে ২৫ মার্চ ২০০৯ সালের পর হতে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই।-আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তি
