পৌর আওয়ামী লীগ নেতা হবি আহম্মেদের হত্যার ঘটনায় সোমবার দুপুরে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বড় ভাই আজিজুল হক। মামলায় আসামি করা হয়েছে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের জুয়েল, সোহাগ, সুমন, আলামিন, মনিসহ দশ জনকে। এজাহারভুক্ত আসামিদের সকলেই পৌর ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও মামলায় আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে,গত শনিবার সন্ত্রাসীরা হবি আহম্মেদকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
