পদ্মা সেতু মামলা

কানাডার আদালতে ১০ জুলাই বিচারের দিন নির্ধারিত হবে

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৭
আগামী ১০ জুলাই কানাডার আদালতে পদ্মা সেতু দুর্নীতি মামলার বিচার কাজের দিনক্ষণ নির্ধারিত হবে। বিচার কাজের দিনক্ষণ নির্ধারণের দিন এই মামলার অন্যতম আসামি মোহাম্মদ ইসমাইল ও তার আইনজীবী ক্যাথরিন ওয়েলস আদালতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে প্রাদেশিক সর্বোচ্চ কোর্ট অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের ম্যাডাম জাস্টিস ম্যাকওয়াটের আদালতে এই মামলার দুই আসামি রমেশ শাহ এবং মোহাম্মদ ইসমাইলের উপস্থিত হওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেদিন মোহাম্মদ ইসমাইল এবং তার আইনজীবী ক্যাথরিন ওয়েলস উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ২৯ মে টরেন্টোস্থ সুপিরিয়র কোর্টে প্রথম দিনে সংক্ষিপ্ত শুনানি হয় এবং বাধ্যতামূলক জুডিসিয়াল প্রি-ট্রায়ালের দিন ঠিক করা হয়। সেদিন ১০ জুলাই সকাল ১১টায় প্রি-ট্রায়ালের প্রস্তাব করলে বিচারপতি তা অনুমোদন করেন।