মোহাম্মদ সায়েদ কবির
সদস্য নম্বর: ৩১৫৯, দশম শ্রেণি
পেকুয়া জি.এমসি ইনস্টিটিউশন, কক্সবাজার।
তোমার পাঠানো কবিতায় লেখা শুভেচ্ছা পেয়েছি। অন্য চিঠিখানি ‘তোমাদের চিঠি থেকে’ বিভাগে ছাপার ইচ্ছে থাকলো। নিয়মিত আসর পড়তে হবে।
মুহম্মদ আবদুল আলীম
সদস্য নম্বর: ৯৭৭
তোমার চিঠি ও আসরকে নিয়ে কবিতাটি পেয়েছি। কবিতাটি খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাই, লেখাটি যে বডডো দেরিতে পেয়েছি। এটি আগামী জন্মদিনের জন্য রেখে দিলাম।
মো. তারিকুল ইসলাম প্রিন্স
সদস্য নম্বর: ২০৪২, কলাগাছিয়া, বামনা।
কচি-কাঁচার আসরের জন্মদিন উপলক্ষে তোমার পাঠানো চিঠিখানি আন্তরিকতায় পরিপূর্ণ। ধাঁধা ও প্রবাদ পাঠাও না।
শরীফা আক্তার বাঁশরী
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।
তোমার পাঠানো বোশেখের মেলাকে নিয়ে লেখা ছড়াটি পেয়েছি। এটি মন্দ হয়নি। এখন তো জ্যোষ্ঠ মাস। এটি রেখে দিলাম।
