জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সহোদর দুই ভাইসহ ভগ্নিপতি সুইপার নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে উমরপুর গ্রামের আলতাব মাস্টারের বাড়ির ট্যাংক পরিষ্কার করতে নামে সহোদর সুফল ও মদন।
নিচে নেমে দীর্ঘক্ষণ যাবত্ উপরে না উঠায় বাড়িতে বেড়াতে আসা সন্তস তাদের উদ্ধার করতে নিচে নামে। এক পর্যায়ে ট্যাংকের বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তিনজনই মারা যায়। নিহত সুফল ও মদন ঐ এলাকার সুইপার ফুনিয়ার ছেলে। আরেক নিহত সন্তস বাড়ির জামাই। তার বাড়ি বড়গাছী।
