পশ্চিম পটিয়া ও আনোয়ারার কোরিয়ান ইপিজেড এলাকায় গত সোমবার বড়উঠান, বৈরাগ, চাতরী ইউনিয়নের শতশত মানুষ ৯ দফা দাবীতে বিক্ষোভ করেছেন। তিন ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম, নোয়াব আলী, ইয়াছিন হিরু জানান, এখানে শিল্প প্লটের নামে পাহাড় কাটা হচ্ছে। দখল করা হচ্ছে কবরস্থান ও শ্মশান। এব্যাপারে কেপিজেড এর জিএম আফতাব উদ্দীন আহমদ জানান, কেইপিজেডে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করছে। আরো কর্মসংস্থানের চেষ্টা অব্যাহত। পাহাড় কাটা প্রসঙ্গে তিনি বলেন, সরকারী নিয়ম অনুসারী সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ মিটারের নিচের স্থান সমান্তরাল করে শিল্প প্লট তৈরি করা হচ্ছে। কবরস্থান ও শ্মশান দখল নয় বরং সেগুলি চিহ্নিত করে সংরক্ষন করা হচ্ছে।
